ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধর্ষণের শিকার গৃহবধূর সন্তানকে স্কুলে যেতে বাধা

ধর্ষণের শিকার গৃহবধূর সন্তানকে স্কুলে যেতে বাধা
×

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১০:১৪

গাজীপুরের কালিয়াকৈরে ধর্ষণের শিকার গৃহবধূকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে আসামিরা। মামলা করায় ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূর মেয়েকে স্কুলে যেতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাতে উপজেলার ভুলুয়া গুচ্ছগ্রাম এলাকায় আমজাদ হোসেন, সাগর, হারুন ও সোলায়মান ওই গৃহবধূকে ধর্ষণ করে।

এ ঘটনায় মামলা করতে কালিয়াকৈর থানায় গেলে পুলিশ মামলা নেয়নি বলে ধর্ষণের শিকার গৃহবধূর পরিবারের অভিযোগ। পরে ওই গৃহবধূ বাদী হয়ে আমজাদ হোসেন, সাগর, হারুন ও সোলায়মানের নাম উল্লেখ করে গাজীপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালত বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে আমলে নেওয়ার নির্দেশ দেন। 

এদিকে মামলা করায় ক্ষিপ্ত হয়ে ওঠে ধর্ষকরা। মামলা তুলে নিতে তারা প্রতিনিয়ত নানা হুমকি দিয়ে আসছে। স্কুলে যেতে দিচ্ছে না মেয়েকে।

এ বিষয়ে অভিযুক্ত আমজাদ হোসেন বলে, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। ওই গৃহবধূর স্বামীকে পুলিশে ধরিয়ে দেওয়ায় আমাদের বিরুদ্ধে ওই মিথ্যা অভিযোগ করছে।

কালিয়াকৈর থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, আদালতের নির্দেশে ওই গৃহবধূর অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এ ছাড়া তার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×