ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রেমের টানে কুষ্টিয়ায় এসে ধরা রোহিঙ্গা তরুণী

প্রেমের টানে কুষ্টিয়ায় এসে ধরা রোহিঙ্গা তরুণী
×

আটক উম্মুল খায়ের -সমকাল

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১০:২০

প্রেমের টানে কুষ্টিয়ায় এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণী। 

বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার হরিপুর ইউনিয়ন থেকে তাকে আটক করে। 

এর আগে গত শনিবার কপবাজারের কুতুপালং ট্যাংকখালী ১৭ নম্বর ক্যাম্প থেকে কুষ্টিয়ায় আসেন ওই তরুণী।

আটক তরুণীর নাম উম্মুল খায়ের। তিনি মিয়ানমারের মংডু উপজেলার সিতা পরীক্ষা গ্রামের ফজল হকের মেয়ে। সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়ার কুতুপালং ক্যাম্পে থাকেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) গোলাম সবুর বলেন, সাত মাস আগে কুষ্টিয়ার এক যুবকের সঙ্গে ওই রোহিঙ্গা তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে ওই তরুণী ক্যাম্প থেকে পালিয়ে কুষ্টিয়ায় আসেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটিকে কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে। তদন্তের স্বার্থে যুবকের পরিচয় গোপন রাখা হচ্ছে। তবে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সদর উপজেলার শালদহ গ্রামের একটি বাড়িতে এক রোহিঙ্গা তরুণী অবস্থান করছেন। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তরুণীসহ ওই যুবককে আটক করা হয়। পরে তাদের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

×