ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুন্সীগঞ্জে গ্রেপ্তার সেই কলেজছাত্র আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য

মুন্সীগঞ্জে গ্রেপ্তার সেই কলেজছাত্র আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য
×

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১২:০১

মুন্সীগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় পিকলুস প্লাজার একটি ফ্লাট থেকে গ্রেপ্তার কলেজছাত্র রায়হান আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। 

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে সকালে ঢাকা থেকে মুন্সীগঞ্জ শহরে গিয়ে র‌্যাব-২ এর একটি টিম রায়হানকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, রায়হান আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। রায়হানের কাছ থেকে সাদা রঙের দুই প্যাকেট গানপাউডার উদ্ধার করা হয়েছে, যা আগ্নেয়াস্ত্রের উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

আরও পড়ুন

×