মিরসরাইয়ে তরুণের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০৩:১৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ০৫:১৬
চট্টগ্রামের মিরসরাইয়ে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সড়কের পাশ থেকে মো. ইলিয়াছ (১৯) নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার নাদেরুজ্জামানের ছেলে।
নিহতের খালু কামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইলিয়াছকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে সড়কের পাশে তার মরদেহ পাওয়া যায়। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ জানান, মো. ইলিয়াছ পেশাদার চোর ছিলেন। চুরির টাকা ভাগাভাগি করা নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তের পর হত্যার কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
