ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পিকনিকে গিয়ে প্রাণ গেল শিশুটির

পিকনিকে গিয়ে প্রাণ গেল শিশুটির
×

নিহত সামিউন -সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০৬:০২

লক্ষ্মীপুর থেকে কুমিল্লায় পিকনিকে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রী ফৌজিয়া আফরিন সামিউনের (৮) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস ইকোপার্কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিনের মেয়ে ও লক্ষ্মীপুর পৌর শহরের ইলেভেন কেয়ার একাডেমির ২য় শ্রেণির শিক্ষার্থী। 

দুর্ঘটনার পর থেকে ইলেভেন কেয়ার একাডেমির প্রধান শিক্ষক রিয়াজুল কবির পলাতক রয়েছেন। বন্ধ রেখেছেন তার মুঠোফোন। 

সামিউনের সহপাঠীরা জানায়, বৃহস্পতিবার সকালে পিকনিকের উদ্দেশে লক্ষ্মীপুর থেকে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস ইকোপার্কে যায় প্রতিষ্ঠানের ৫০ শিক্ষার্থী। পিকনিকে এসে খেলার সময় সবার অজান্তে ডোবায় পড়ে যায় ফৌজিয়া আফরিন সামিউন। বিকালে ইলেভেন কেয়ার একাডেমির কর্তৃপক্ষ লক্ষ্মীপুর ফিরে সামিয়াকে খুজেঁ পাচ্ছিল না। পরে খোঁজ করে ইকোপার্কের ডোবায় তার লাশ পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনসহ স্থানীয়রা ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় করেন।

ফৌজিয়ার বাবা গিয়াস উদ্দিন ও মা কানিজ ফাতেমা বলেন, অভিভাবকদের না নিয়ে বিদ্যালয় কতৃপক্ষের পিকনিকের আয়োজন ছিল বড় ভুল। অভিভাবকহীন শিক্ষার্থীদের নিয়ে দায়িত্ব পালন না করায় লাশ হয়ে বাড়ি ফিরতে হলো সামিউনকে। 

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল জানান, বনভোজনে ছাত্রীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×