মাদারীপুর আইনজীবী সমিতির সভাপতি জাফর, সম্পাদক কিবরিয়া
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০৭:০৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ০৭:২১
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহম্পতিবার রাত ১০টার দিকে আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ১৫টি পদের মধ্যে ১১টিতে আওয়ামী লীগ সমর্থিত এবং ৪টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নির্বাচিতরা হলেন- সভাপতি পদে বিএনপি সমর্থিত ও মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান পিপি বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিং, জুনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত এইচ.এম. জুবাইর হোসেন, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত গোলাম কিবরিয়া হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে বিএনপি সমর্থিত মহিদুল ইসলাম, সম্পাদক আপ্যায়ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত মাহবুব হোসেন সরোজ, কোষাধ্যক্ষ পদে বিএনপি সমর্থিত মিজানুর রহমান, সম্পাদক মহরার পদে আওয়ামী লীগ সমর্থিত মাহবুব হোসেন সাকিল, সম্পাদক লাইব্রেরি পদে বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম শামিম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত আমিনুল ইসলাম খান, জাফর ইমাম সুজন, হানিফা বেপারী, জহিরুল ইসলাম বাদল ও সোহেল আলম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ২৪৯ ভোটের মধ্যে ২৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশনার ফোরহাদুল ইসলাম জানান।
