ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কেরানি তৈরির শিক্ষা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: পরিকল্পনামন্ত্রী

কেরানি তৈরির শিক্ষা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: পরিকল্পনামন্ত্রী
×

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০৮:৩৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কেরানি তৈরির শিক্ষা থেকে বেরিয়ে আসতে চায় সরকার। সমন্বিত সিলেবাস, সমন্বিত পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাধারায় নতুন প্রজন্মকে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

শুক্রবার সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এবং সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। অনেক বিদ্যালয়েই খাবার দেওয়া হচ্ছে। দুটি বিদ্যালয়ের দুই অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্‌, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহ্‌রিয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাশহুদ চৌধুরী।

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শওকত আলী আহমদ ও ইলা রানী বৈষ্ণব।

আরও পড়ুন

×