ট্রেনের দরজা দিয়ে উঁকি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
এভাবেই খুঁটির সঙ্গে ঝুলে ছিলেন ওই যুবক -সমকাল
গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৫
চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি দিতে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এই ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের দরজার হাতল ধরে বাইরে উঁকি দেন। এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কালো জিন্স প্যান্ট ও গেঞ্জি রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- গাজীপুর
- ট্রেন দুর্ঘটনা
