ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরিফুল বাবরসহ খালাস ৯

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরিফুল বাবরসহ খালাস ৯
×

সুরঞ্জিত সেন গুপ্ত

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৬:২৩

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তকে হত্যাচেষ্টা মামলায় একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি খালাস দেওয়া হয়েছে সিলেটের সাবেক মেয়র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সরকার দলীয় হুইপ জিকে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৯ জনকে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাফিজ নাইম হরকাতুল জিহাদের সদস্য। 

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাই বাজারে সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। ওই সময় বোমা হামলার ঘটনায় একজন নিহত ও ২৯ জন আহত হয়।

মামলার তদন্ত শেষে বিভিন্ন সময়ে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গউছসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় জামিন নেন আরিফুল হকসহ অন্যরা। 

গত এপ্রিলে মামলার শুনানির সময় তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী। 

আরও পড়ুন

×