ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধনবাড়ীতে ট্রাকচাপায় দুই পথচারী নিহত

ধনবাড়ীতে ট্রাকচাপায় দুই পথচারী নিহত
×

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৩২

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকচাপায় দু’জন পথচারী নিহত হয়েছেন। 

রোববার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে ধনবাড়ী পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাখাডুবি গ্রামের সুরুজ্জামানের ছেলে মো. হুমায়ুন কবীর (৪০)। তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় জানা যায়নি। 

ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, দ্রুতগামী ট্রাকটি পথচারীদের চাপা দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×