ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
×

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:০৭

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ট্রাকের ধাক্কায় আয়েশ আলী (৪০)  নামে এক বাইসাইকেল চালকের মৃত্য হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার নেকমরদ বাংলাগড় সড়কে ঘণশ্যামপুর ডাঙ্গীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আয়েশ আলী বাইসাইকেলে নেকমরদ বাজারে আসার পথে দ্রুততগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আয়েশ আলী উপজেলার ভাংবাড়ী মোড়লহাট গ্রামের শাম মোহাম্মদের ছেলে।

রানীশংকৈল থানার (ওসি তদন্ত) খায়রুল আনাম ডন বলেন, ট্রাকটি (ঢাকা মেট্রো- ট -১৬৫২৮১) থানায় আটক করা হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন নিয়ে গেছে এবং এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

আরও পড়ুন

×