ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

বিশ্বে বিপন্ন প্রজাতির ঈগল মিললো পঞ্চগড়ে

বিশ্বে বিপন্ন প্রজাতির ঈগল মিললো পঞ্চগড়ে
×

বিরল প্রজাতির নেপালি ঈগল-সংগৃহীত ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৮ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৪৩

পঞ্চগড়ের বোদা উপজেলার ধ্যানগ্রাম থেকে একটি নেপালি ঈগল উদ্ধার করা হয়েছে। এখন সেটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।

বনবিভাগের দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ৪ ফেব্রুয়ারি ঈগলটিকে ধরে স্থানীয়রা। পরে তিনি খবর পেয়ে পাখিটিকে বোদা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন। এটি খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান জানান, ঈগলটির ইংরেজি নাম স্টেপি। বাংলাদেশে এটি পরিযায়ী পাখি। সারা বিশ্বে পাখিটি বিপন্ন। বাংলাদেশে এটি নেপালি ঈগল নামে পরিচিতি পেলেও ভারত ও ভুটানসহ অন্যান্য দেশেও এর দেখা মেলে।

আরও পড়ুন

×