ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালো ৬শ' শিক্ষার্থী

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালো ৬শ' শিক্ষার্থী
×

প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে শিক্ষার্থীরা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫৫ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ নিজ স্বপ্নের কথা লিখে চিঠি পাঠাল ৬শ' শিক্ষার্থী। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপণী, জেডিসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষাথীরা তাদের স্বপ্নের কথা লিখে চিঠি পাঠিয়েছে। 

প্রতি বছরের মতো এবারও শনিবার বিকেলে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‌'হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড' এসব শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে। এসব ক্ষুদে শিক্ষার্থীরা বড় হয়ে কি হতে চায়, কেমন বাংলাদেশ গড়তে চাই-তা নিজ নিজ পোস্ট কার্ডে লিখে প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়ে দেয়। 

ওই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ঢাকা ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার আবু সাইদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।  



আরও পড়ুন

×