গোবিন্দগঞ্জে গাড়ির চাকায় পিষ্ট যুবক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২১:৪৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২১:৫৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খোরশেদ আলম (৩১) নামের এক যুবক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা মফিজুল হকের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক বাবুল আকতার জানান, উপজেলার কোমরপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। তার লাশ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
