ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

রামগতিতে ‘চোরাই’ গরুসহ আটক ১

রামগতিতে ‘চোরাই’ গরুসহ আটক ১
×

পুলিশের হাতে আটক রায়হান- সমকাল

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:৪৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:৫২

লক্ষ্মীপুরের রামগতিতে দু’টি ‘চোরাই’ গরুসহ মো. রায়হান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার রাতে পুলিশ উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের চরডাক্তার এলাকা থেকে তাকে আটক করে।

 আটক রায়হান ওই এলাকার আবু জাহেরের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে উপজেলার চরডাক্তার এলাকার মো. আব্দুল্লাহ নামে এক কৃষকের দুইটি গরু চুরি হয়। পরে চুরি হওয়া গরুগুলো নিয়ে যাওয়ার পথে রায়হানকে পুলিশ আটক করে।  

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে চোরাই গরুগুলোসহ রায়হানকে আটক করা হয়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। 


আরও পড়ুন

×