কাপ্তাই হ্রদে পিকনিকের নৌকা ডুবে ৫ নারীর মৃত্যু
ফাইল ছবি
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৩৬
রাঙামাটির কাপ্তাই হ্রদে পিকনিকের নৌকা ডুবে ৫ নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার ডিসির বাংলোর পাশে হ্রদে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে রিনা, শিলা, হাসনা ও আফরোজার নাম জানা গেছে।
জানা গেছে, সকালে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে পিকনিকের একটি বাস কাপ্তাই হ্রদে আসে। পরে বাস যাত্রীরা দু’টি নৌকা নিয়ে হ্রদে ভ্রমণে বের হন। কিছুক্ষণ পর একটি নৌকা ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকৎসক ডা. শওকত আকবর ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি লিমন বোস জানান, ৫ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।
- বিষয় :
- রাঙামাটি
- নৌকা ডুবি
- কাপ্তাই হ্রদ
