ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে আরও এক লাশ উদ্ধার

সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে আরও এক লাশ উদ্ধার
×

মঙ্গলবারের এ ট্রলার ডুবির ঘটনায় এর আগে ১৫ জনের লাশ উদ্ধার করা হয় -ফাইল ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:২৭

সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ভেসে ওঠা আরও একটি লাশ উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের কাঠ থেকে এক নারীর (৪৫) লাশ উদ্ধার করা হয়। 

টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট রাহাত ইমতিয়াজ জানান, সাগর থেকে আরও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবারের এ ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

গত মঙ্গলবার ভোরে টেকনাফ থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ ঘটনায় বুধবার ১৯ দালালকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


আরও পড়ুন

×