ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

দিনাজপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
×

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০০:০৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৪

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমান মজনুকে (৩৫) কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। অর্থ লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বোচাগঞ্জ থানা পুলিশ রাত ১২টায় বোচাগঞ্জ সুকদেবপুর চৌরাস্তা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে। 

নিহত মজনু বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে। 

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, অর্থ লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


আরও পড়ুন

×