ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও এক নারীর মরদেহ উদ্ধার

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও এক নারীর মরদেহ উদ্ধার
×

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে ডুবে ১৫ রোহিঙ্গার মৃত্যু হয় (ফাইল ছবি)

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১২

বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে ভাসমান অবস্থায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার সকাল ১১টার দিকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণের এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ।  

তিনি জানান, বঙ্গোপসাগর থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় একই এলাকা থেকে একই বয়সের আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের মরদেহসহ ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মোট ১৭ জনের মরদেহ পাওয়া গেছে। পাশাপাশি নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া নৌ-বাহিনীও এ অভিযানে অংশ নিয়েছে।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এতে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড। এই মামলায় এ পর্যন্ত নয়জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

×