গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৪৬
গাজীপুরের রাজেন্দ্রপুরে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘এনা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই বাসযাত্রী নিহত ও ১০ জন আহত হন।
হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
- বিষয় :
- গাজীপুর
- সড়ক দুর্ঘটনা
- নিহত
