লালপুরে মাদক মামলার আসামি গ্রেপ্তার
ফাইল ছবি
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৫২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:১৭
নাটোরের লালপুরে মাদক মামলার পলাতক আসামি রুহুল আমিন সরদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার গোদড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুহুল আমিন উপজেলার গোদড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মমিনুল হক বলেন,‘রুহুল আমিন সরদার মাদক মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন থেকে পালিয়ে বেড়াচ্ছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
- বিষয় :
- পলাতক আসামি
- মাদক মামলা
