ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
×

গ্রেপ্তার শুভ -সমকাল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৪২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদরে বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগে শুভ নামে এক যুবককে গ্রেপাতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানায় দুই ছেলে এক মেয়ে নিয়ে আমীর হোসেনের সংসার। ছেলে শুভ ব্রাহ্মণবাড়িয়া কলেজে অর্নাস পড়েন। তিনি ব্যবসা কিংবা চাকরির জন্য বাবার কাছ থেকে ৫ লাখ টাকা চেয়ে আসছিলেন। কিন্তু এত টাকা দিতে রাজি ছিলেন না বাবা আমীর হোসেন। এ নিয়ে প্রায়ই পারিবারিক অশান্তি চলছিল। শুক্রবার সকালে টাকা নিয়ে আবারও বাবা-ছেলের ঝগড়া হয়। কিছুক্ষণ পর আমীর হোসেন হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসার সামনে দোকানে চা খেতে আসেন। এ সময় ছেলে দা হতে বাবার ওপর চড়াও হন। প্রকাশ্যে সড়কে বাবাকে কুপিয়ে পালিয়ে যান শুভ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমীর হোসেনকে উদ্ধার করে নবীনগর সদর হাসাপাতালে নিয়ে গেলে তাকে দ্রুত কুমিল্লা পাঠানো হয়। কুমিল্লা নেওয়ার পথে মারা যান তিনি। 

নবীনগর থানার ওসি ( তদন্ত) রুহুল আমীন বলেন, এ ঘটনায় স্বামী হত্যার বিচার চেয়ে নিহতের স্ত্রী মোসাম্মৎ সানোয়ারা বেগম ছেলে শুভর বিরুদ্ধে শুক্রবারই নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

আরও পড়ুন

×