ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বাজারে ১০০ কেজির বাঘাইড়

বাজারে ১০০ কেজির বাঘাইড়
×

সিলেটের বাজারে বৃহস্পতিবার দেখা মিলেছে ১০০ কেজি ওজনের বাঘাইড় মাছ- সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৯

সিলেটের লালবাজারে দেখা গেল বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। বৃহস্পতিবার সকালে ১০০ কেজি ওজনের মাছটি বাজারে তোলেন মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন। এ সময় বড় মাছ আসার খবর শুনে বাজারে ভিড় জমান অনেকে। উৎসুক মানুষকে মাছের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।

ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। বৃহস্পতিবার ভোরে মাছটি লালবাজারে নিয়ে আসা হয়। তিনি বলেন, 'জেলেদের কাছ থেকে মাছটি আমি কিনে নিই। দুই লাখ টাকা পেলে বিক্রি করব। চাহিদা মতো দাম না পেলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।' 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাছটির দাম ওঠে মাত্র ৬০ হাজার টাকা।

মাছ দেখতে আসা টিলাগড়ের বাসিন্দা আজাদ মিয়া বলেন, এই বাজারে বড় মাছ প্রায়ই তোলা হয়। কিন্তু আসতে পারি না। এবার আর মিস করিনি। ১০০ কেজি ওজনের মাছ দেখার জন্য ছুটে এসেছি। যদি কেজি দরে বিক্রি করা হয়, তাহলে কিনবেন বলে জানান তিনি।



আরও পড়ুন

×