ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

দীঘিনালায় ইউপিডিএফ নেতা আটক

দীঘিনালায় ইউপিডিএফ নেতা আটক
×

ইউপিডিএফ নেতাকে আটক করেছে সেনাবাহিনী- সমকাল

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০১:০৮

খাগড়াছড়ির দীঘিনালায় এক ইউপিডিএফ নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার রাতে উপজেলার বাবুছড়া ইউনিয়নের মইগ্যা কারবারীপাড়া নামক এলাকা থেকে আকাশ চাকমা ওরফে এ্যাকশনকে (৩৮) আটক করা হয়। সোমবার সকালে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি বাবুছড়া এলাকার নলেন্দ চাকমার ছেলে এবং প্রসীত পন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)চীফ কালেক্টর হিসাবে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। 

তার কাছ থেকে নগদ ১১ লাখ ৮৪ হাজার ৮৪৫ টাকাসহ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা যায়। 

ঘটনার সত্যতা স্বীকার করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান, আকাশের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজি আইনে মামলার প্রস্তুতি চলছে। 


আরও পড়ুন

×