ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

রাজৈরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

রাজৈরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
×

প্রতীকী ছবি।

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২ | ১১:০০ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২ | ১১:০২

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সানেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পলাশ মাতব্বর (৩০) উপজেলার মোল্লাদি গ্রামের কালু মাতব্বরের ছেলে। অপরজন আফরোজা আক্তার (২৫) মাদারীপুর শহরের সিরাজুল ইসলামের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে টেকেরহাট থেকে মোল্লাদিগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হন। 

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

×