ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

বগুড়ায় ছাত্রীনিবাসে ঝুলছে কলেজছাত্রীর লাশ

বগুড়ায় ছাত্রীনিবাসে ঝুলছে কলেজছাত্রীর লাশ
×

প্রতীকী ছবি

 বগুড়া ব্যুারো

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:২৫

বগুড়ায় ছাত্রী নিবাস থেকে আখিনুর আকতার (২৪) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর তিনটায় শহরের কামারগাড়ি এলাকায় মা-বকুল ভিলা নামের ছাত্রী নিবাসটির চতুর্থ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আখিনুর আকতার জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের পলাশী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। তিনি বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে আখিনুর রাতের খাবার খেয়ে দরজা বন্ধ করে তার রুমে ঘুমিয়ে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও রুম থেকে বের না হওয়ায় অন্য বাসিন্দারা বিষয়টি বাড়ির মালিককে জানান। বাসার মালিক লিমন সদর থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এসময় তারা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আখিনুরের মরদেহ ঝুলে থাকতে দেখেন।

ছাত্রী নিবাসের অন্য ছাত্রীরা জানান, দেড় বছর আগে মামুন নামের এক যুবকের সঙ্গে আখিনুরের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার স্বামী মালেশিয়া চলে যায়। কিছুদিন ধরে মোবাইল ফোনে স্বামীর সাথে ঝগড়া চলছিল।

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

আরও পড়ুন

×