ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

লালপুরে হত্যা মামলার আসামি ইয়াবাসহ আটক

লালপুরে  হত্যা মামলার আসামি ইয়াবাসহ আটক
×

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০২:৫২

নাটোরের লালপুরে কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জামিরুল হত্যা মামলার অন্যতম আসামি ইয়াসিন আলীকে (৩৯)  ইয়াবাসহ আটক করেছে লালপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন আলী উপজেলার বৈদ্যনাথপুর মহল্লার নাজিমুদ্দিনের ছেলে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, সোমবার রাতে এসআই আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল লালপুর উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ইয়াসিন আলীর নামে কাউন্সিলর জামিরুল হত্যাসহ লালপুর ও বাঘা থানায় ৪টি হত্যা ও মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন

×