ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

আশুগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

আশুগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
×

সৈয়দ হোসেন

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ২২:১২

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে ডিউটিরত অবস্থায় মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে খড়িয়ালা বাসস্ট্যান্ড এর পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ হোসেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে। তিনি আশুগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, মঙ্গলবার রাতে উপ-পরিদর্শক জহিরুল ইসলামের নেতৃত্বে সৈয়দ হোসেনসহ আরও ৩ পুলিশ সদস্য মহাসড়কে রাত্রীকালীন ডিউটিতে বের হন। ভোরে সৈয়দ হোসেন খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের একটি মসজিদে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাক তাকে দ্রুত চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের জন্য চেষ্টা চলছে।

আরও পড়ুন

×