ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

জয়পুরহাটে পিস্তল ও গুলিসহ ‘সন্ত্রাসী’ আটক

জয়পুরহাটে  পিস্তল ও গুলিসহ ‘সন্ত্রাসী’ আটক
×

জাকারিয়া হোসেন রকিকে আটক- সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ২৩:৪৯ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ২৩:৫২

জয়পুরহাটে বিদেশি পিস্তল,গুলি ও ম্যাগাজিনসহ জাকারিয়া হোসেন রকি (৩৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে  সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাকারিয়া হোসেন রকি এলাকার নজরুল ইসলামের ছেলে। 

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, রকি সন্ত্রাসী গ্রুপ কাঁদামাটির সক্রিয় সদস্য। রাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে তার দলের অন্যান্য সহযোগীদের নিয়ে পুরানাপৈল বাজারের পরিত্যাক্ত কৃষি তথ্য সেবা ও পরামর্শ কেন্দ্রের অফিসের ভিতরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন ও আটটি ধারালো অস্ত্রসহ তাকে আটক করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। 

রকির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই ও অস্ত্রসহ প্রায় দশটি মামলা রয়েছে বলেও জানান তিনি।





আরও পড়ুন

×