ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

তুরাগ থেকে তরুণের মরদেহ উদ্ধার

তুরাগ থেকে তরুণের মরদেহ উদ্ধার
×

ফাইল ছবি

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০০:১৩

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর প্রত্যাশা ব্রিজ সংলগ্ন নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরনে কালো প্যান্ট ও লাল রঙের গেঞ্জি রয়েছে। ওই তরুণের বয়স আনুমানিক ২৫ বছর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিদর্শক মো.এমদাদুল হক জানান, ওই তরুণ হয়তো একদিন আগে মারা গেছেন। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এ ছাপ পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে পরীক্ষা করে তার পরিচয় শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×