ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ডুমুরিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডুমুরিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১
×

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০০:১৪ | আপডেট: ০৪ মার্চ ২০২০ | ০০:৩৫

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মোসলেম উদ্দিন (২৩) নামের এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলা সদর এলাকায় তেল পাম্পের সামনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

প্রত্যাক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে ডুমুরিয়া থেকে পাঁচজন যাত্রী নিয়ে খুলনা শহরের দিকে অটোরিকশাটি রওনা দেয়। অটোরিকশাটি তেল পাম্পের সামনে পোঁছালে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসে সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোসলেম উদ্দিন মারা যান। এতে অটোচালক রবিউল ইসলামসহ চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরও পড়ুন

×