ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

পটুয়াখালীতে ১০ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

পটুয়াখালীতে ১০ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
×

ফাইল ছবি

 পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০৩:৩৬

পটুয়াখালীতে টানা ১০ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না। শুক্রবার থেকে প্রতিনিদন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না বলে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) মো. রবিউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধির কাজের জন্য পটুয়াখালী জেলায় ৬ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ দিন ১০ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বরগুনা জেলার কিছু কিছু এলাকায়ও বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পটুয়াখালী জেলার সব কটি উপজেলায় এবং বরগুনা জেলার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় ৬ থেকে ১৫ মার্চ পর্যন্ত সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।    

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) মো. রবিউল করিম জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

আরও পড়ুন

×