ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ওমরাহ পালনে গিয়ে বাকৃবির ৪ শিক্ষার্থী নিখোঁজ

ওমরাহ পালনে গিয়ে বাকৃবির ৪ শিক্ষার্থী নিখোঁজ
×

বাকৃবি সংবাদদাতা

প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০৮:৫০ | আপডেট: ০৪ মার্চ ২০২০ | ০৯:১৮

ওমরাহ পালনে সৌদি আরব গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় বুধবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন ওই শিক্ষার্থীদের পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী আল-আমিন, ফাহিম হাসান খান ও শেখ মিজানুর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আব্দুল মোমেন। চারজনই বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে থাকতেন এবং হলে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত ছিলেন।

জানা যায়, গত ২৫ জানুয়ারি ফাহিম ও মোমেন বিএসএস ট্রাভেলস এবং মিজানুর ও আল আমিন সাদমান ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ওমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করেন। ফেব্রুয়ারি মাসে তাদের ভিসার মেয়াদ শেষ হলেও আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরা এ বিষয়ে পুলিশকে সহযোগিতা করছি।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, তারা কাজের সন্ধানে সেখানে থেকে গেছে নাকি অন্য কিছু আছে, সে বিষয়ে আমরা তদন্ত করছি।

আরও পড়ুন

×