ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

কুয়াকাটার হোটেলে নিহত তরুণীর পরিচয় মিলেছে

কুয়াকাটার হোটেলে নিহত তরুণীর পরিচয় মিলেছে
×

ঈশিতা ও রাজ্জাক- সমকাল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০২:০১ | আপডেট: ০৫ মার্চ ২০২০ | ০৩:৪৪

পটুয়াখালীর কুয়াকাটার আবাসিক হোটেল হলিডে ইন্’র কক্ষে মঙ্গলবার  পাওয়া মরদেহের পরিচয় মিলেছে।নিহত তরুণী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড়পাইতা গ্রামের নিপুন করের মেয়ে ঈশিতা কর। তিনি আগৈলঝাড়া শেখ হাসিনা মেমোরিয়াল মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

মৃতদেহ শনাক্তের পর বুধবার বিকেলে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় মহিপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান বলেন, তরুণীর পরিচয় মিলেছে। এ ঘটনায় করা মামলায় একমাত্র আসামির নাম রাজ্জাক সরদার। তিনি যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাট গ্রামের হামেত আলী সরদারের ছেলে। রাজ্জাক পেশায় ইটভাটা শ্রমিক এবং মাঝে মধ্যে তিনি সড়ক সংস্কারে শ্রমিকের কাজ করেন।

এসআই জানান, চার মাস আগে বড়পাইতা গ্রামে একটি সড়কে কাজ করতে এসে রাজ্জাকের সঙ্গে পরিচয় হয় ঈশিতার। এরপর মোবাইল ফোনে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত ২৯ ফেব্রুয়ারি হোটেল হলিডে ইনে স্বামী-স্ত্রীর পরিচয়ে তারা ওঠেন। এর দু’দিন পর মঙ্গলবার ভোরে ঈশিতার মৃতদেহ হোটেল কক্ষের বিছানা থেকে উদ্ধার করা হয়। 

তিনি বলেন, রাজ্জাককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ ও মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

 


আরও পড়ুন

×