ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২ রৌপ্য মুদ্রা উদ্ধার

রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২ রৌপ্য মুদ্রা উদ্ধার
×

উদ্ধার করা রৌপ্য মুদ্রা

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০৪:০৪ | আপডেট: ০৫ মার্চ ২০২০ | ০৪:৩০

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছবি সম্বলিত ৩২টি রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

উল্লাপাড়া পৌর এলাকার আকবর মৃধার বাড়ির পাকা ভবন নির্মাণে মাটি কাটার সময় বুধবার মুদ্রাগুলোর সন্ধান পেয়ে তা উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার হাসিবুল আলম মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার করা রৌপ্য মুদ্রার তিনটির গায়ের এক পাশে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি’ এবং ২৯টির গায়ে ‘ওয়ান রুপি ইন্ডিয়া’ ইংরেজিতে লেখা আছে। অন্যপাশে প্রত্যেকটির গায়ে রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত, যার ১৩টির গায়ে ‘ভিক্টোরিয়া কুইন’ ও ১৯টির গায়ের ‘ভিক্টোরিয়া এক্সপ্রেস’ ইংরেজিতে লেখা আছে। 

পুলিশ সুপার আরও জানান, উদ্ধার করা রৌপ্য মুদ্রাগুলো প্রত্নতাত্বিক সম্পদ। এগুলো আদালতের নির্দেশনায় সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন

×