ধাক্কার পর পিষে গেল বাস, ভ্যানচালক দাদার সঙ্গে নাতিও নিহত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০৪:২৫ | আপডেট: ০৫ মার্চ ২০২০ | ০৬:৪১
রাজশাহীর বাগমারায় বাসচাপায় দাদা-নাতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মুরারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ভ্যানচালক জাবেদ আলী (৫৫) এবং তার নাতি আব্দুল্লাহ (৭)।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ভ্যানচালক জাবেদ আলী তার ৭ বছরের নাতি আব্দুল্লাহকে নিয়ে বড় বিহানালীর দিকে যাচ্ছিলেন। পথে ভবানীগঞ্জ বান্দাইখাড়া সড়কের খন্দকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় লুটিয়ে পড়েন। পরে বাসটি তাদের ওপর দিয়ে চলে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দাদা ও নাতি নিহত হন।
এ ঘটনায় বাসচালক পামেলকে (৩০) গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
