ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পদ্মায় বরযাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ ২৬, শিশুর লাশ উদ্ধার

পদ্মায় বরযাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ ২৬, শিশুর লাশ উদ্ধার
×

নিখোঁজদের উদ্ধার কাজ চলছে -সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ মার্চ ২০২০ | ০৮:৫৭ | আপডেট: ০৬ মার্চ ২০২০ | ০৯:৩৯

রাজশাহীর শ্রীরামপুরে পদ্মানদীতে বরযাত্রীবাহী দু’টি নৌকা ডুবির ঘটনায় অন্তত ২৬ জন নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার হয়েছেন ১০ জন। 

এই দুর্ঘটনায় মরিয়ম (০৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছেছে। নিহত মরিয়ম বসুয়া এলাকার রতনের মেয়ে।

নৌপুলিশের পরিদর্শক মেহেদী হাসান জানান, খানপুরচর থেকে দু’টি নৌকায় ৩৬ জন বরযাত্রী শহরের শ্রীরামপুর এলাকায় আসেন। তারা বিয়ের আনুষ্ঠানিকতা শেষে চরে ফেরার পথে হঠাৎ উত্তাল ঢেউয়ের মুখে পড়েন। এতে দু’টি নৌকা ডুবে যায়। পরে ১০ জন তীরে উঠতে পারলেও ২৬ জনই নিঁখোজ রয়েছে। এদের মধ্যে ৬ জন শিশু এবং ১৭ জন নারী রয়েছেন।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, নিখোঁজদের উদ্ধারে সব বাহিনীর সদস্যদের সমন্বয়ে কাজ করা হচ্ছে।

আরও পড়ুন

×