ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পুকুরে ভেসে উঠল নিখোঁজ গৃহবধূর মরদেহ, আটক ১

পুকুরে ভেসে উঠল নিখোঁজ গৃহবধূর মরদেহ, আটক ১
×

ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ০০:৪৭

নিখোঁজের এক দিন পর সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে শাহিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা হত্যাকারী সন্দেহে রিপন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। 

সোমবার সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী সরদার পাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত শাহিনা খাতুন ওই গ্রামের বদরুল আলমের স্ত্রী। এছাড়া আটক রিপনও ওই একই গ্রামের শাহিদুল্লাহর ছেলে। 

স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা থেকে শাহিনা নিখোঁজ ছিল। রাতভর খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

স্থানীয়রা আরো জানায়, রিপনের সঙ্গে ওই গৃহবধূ ও তার স্বামীর জমিজমা নিয়ে আগে থেকে বিরোধ ছিল। এই বিরোধের জেরধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনীর উল গিয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।রিপনকে আটক করে থানায় আনা হয়েছে। 



আরও পড়ুন

×