ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনায় আক্রান্ত সন্দেহে খুবি শিক্ষার্থী হাসপাতালে

করোনায় আক্রান্ত সন্দেহে খুবি শিক্ষার্থী হাসপাতালে
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ০১:৩৭

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ভর্তি হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় ভর্তি হলে তাকে হাসপাতালের করোনা ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। 

তিনি নেপালের নাগরিক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকলোজি ডিসিপ্লিনের ১ম বর্ষের ছাত্র। 

তিনদিন আগে তিনি নেপাল থেকে জ্বর ও কাশি নিয়ে দিনাজপুর কাকর ভিটা বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

হাসপাতালের পরিচালক ডা. মঞ্জুর মোর্শেদ বলেন, যেহেতু তিনি বাইরের দেশ থেকে এসেছেন, জ্বর ও কাশি আছে, সে হিসাবে করোনা সন্দেহে ভর্তি করা হয়েছে। তার স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আসলেই তিনি করোনাভাইরাসের রোগী কিনা।

আরও পড়ুন

×