ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্দি-জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া খুবি শিক্ষার্থীকে ছাড়পত্র

সর্দি-জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া খুবি শিক্ষার্থীকে ছাড়পত্র
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ০১:৫৭

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে ভর্তির পর পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

হাসপাতালের পরিচালক ডাক্তার এটিএম মনজুর মোর্শেদ জানান, নেপালি নাগরিক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সর্দি ও জ্বর নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হন। তাকে করোনা ইউনিটে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে। 

তিনি জানান, ওই ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত নয়। নেপালে এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তারপরও তাকে নিজ কক্ষে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সকালে করোনাভাইরাসে আক্রান্তসন্দেহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় ওই শিক্ষার্থী। তিনি নেপালের নাগরিক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকলোজি ডিসিপ্লিনের ১ম বর্ষের ছাত্র। 

তিনদিন আগে তিনি নেপাল থেকে জ্বর ও কাশি নিয়ে দিনাজপুর কাকর ভিটা বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

ওই সময় হাসপাতালের পরিচালক ডা. মনজুর মোর্শেদ বলেছিলেন, যেহেতু তিনি বাইরের দেশ থেকে এসেছেন, জ্বর ও কাশি আছে, সে হিসাবে করোনা সন্দেহে ভর্তি করা হয়েছে। তার স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আসলেই তিনি করোনাভাইরাসের রোগী কিনা।

আরও পড়ুন

×