বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৫০ জনের বিচার শুরু
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩ | ১৪:২৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ | ১৪:২৬
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর রাতে সীতাকুণ্ডের ঢালিপাড়া এলাকায় মোস্তফা সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়িতে আগুন দেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মামলায় ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর আসলাম চৌধুরীসহ ৫১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন এসআই মোহাম্মদ ইকবাল হোসেন।
এদিকে ৭ বছর ধরে কারাবন্দি আসলাম চৌধুরী। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলের আলোচিত ব্যক্তি মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে 'সরকার উৎখাত করার ষড়যন্ত্রের' অভিযোগ আনা হয়।
