ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চট্টগ্রামে ৬৫ লাখ টাকা নিয়ে পালানো যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৬৫ লাখ টাকা নিয়ে পালানো যুবক গ্রেপ্তার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ১০:০০

চট্টগ্রামে একটি কারখানার ভল্ট ভেঙে শ্রমিকদের বেতনের ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে রাজধানী ঢাকার মিরপুরের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া ৬৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ইপিজেডের জিহোং মেডিকেল প্রোডাক্ট লিমিটেডের অফিস কক্ষের ভল্টে রক্ষিত টাকা চুরি করে নিয়ে যায় একই প্রতিষ্ঠানের স্টোরকিপার তুষার মাহমুদ রাসেল। তিনি বরগুনা জেলার তালতলী উপজেলার ছিদ্দিক পালওয়ারের ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন সমকালকে জানান, গত বুধবার কারখানার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ৬৫ লাখ টাকা এনে অফিসের ভল্টে রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসেন। বৃহস্পতিবার কর্মচারীদের বেতন দেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ভোররাতে ভল্ট ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায় তুষার মাহমুদ। বিষয়টি প্রতিষ্ঠানটির সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ওই দিন ইপিজেড থানায় মামলা করেন মোফাজ্জল হোসেন। তদন্তে নেমে ঢাকায় তার অবস্থান শনাক্ত করে র‌্যাব। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে মিরপুরের হোটেল লন্ডন প্লেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×