ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আত্রাইয়ে করোনা নিয়ে প্রশাসনের সচেতনতামূলক বিলবোর্ড

আত্রাইয়ে করোনা নিয়ে প্রশাসনের সচেতনতামূলক বিলবোর্ড
×

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ২০:৪১ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ২২:০৫

করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন।

এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা দিলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের পাশাপাশি এর বিস্তার রোধ এবং প্রতিকারের উপায় সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করতেই উপজেলার প্রবেশদ্বারে এই বিলবোর্ড স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

তিনি বলেন, বর্তমানে করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করেছে। সম্প্রতি বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্ত কয়েকজন শনাক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভাইরাসে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে সচেতন এবং যথাযথ নিয়ম পালনে মানুষকে সচেতন করার লক্ষ্যে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

×