ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

পুকুরে মাছ চাষ নিয়ে বিরোধে প্রাণ গেল তাঁতশ্রমিকের

পুকুরে মাছ চাষ নিয়ে বিরোধে প্রাণ গেল তাঁতশ্রমিকের
×

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ২৩:০৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাসপুকুরে মাছ চাষকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষের ফলার আঘাতে শাহ আলম (৩২) নামের এক তাঁতশ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবাসহ আহত হয়েছেন আরও তিন জন। সোমবার রাতে উপজেলার সলপ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শাহ আলম ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের আব্দুল জব্বার, আব্দুর রহমান ও মাসুদ। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতের চাচাতো ভাই আব্দুল আলীম জানান, একটি খাসপুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সোমবার সকালে শাহ-আলমের সঙ্গে একই গ্রামের আলী সাহার তর্ক হয়। এর জের ধরে রাতে খাওয়া-দাওয়া শেষ করে বাজারের দিকে যাওয়ার পথে শাহ আলমের ওপর হামলা চালায় আলী সাহা ও তার লোকজন। এ সময়  শাহ আলমের বাবা আব্দুল জব্বারসহ স্বজনরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এক পর্যায়ে আলী সাহার লোকজন শাহ আলমের পেটে ধারালো ফলা ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×