যশোরে দুর্বৃত্তদের হাতে এইচএসসি পরীক্ষার্থী খুন
×
যশোর অফিস
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০০:১৩
যশোরের মণিরামপুরে ইকলাস হোসেন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ইকলাস হোসেন বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের কৃষক আবু হানিফের ছেলে। এবারের এইচএসসি পরীক্ষায় তার অংশগ্রহণের কথা ছিল।
মণিরামপুর থানার ওসি বলেন, মরদেহের কপালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রেমঘটিত কারণে তাকে খুন করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মণিরামপুর
- এইচএসসি
- পরীক্ষার্থী
- যশোর
