মাদারীপুরে কোয়ারেন্টাইনে ১২৯ জন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০১:৩৪
মাদারীপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন দেশ থেকে আসা ১২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে ।
মঙ্গলবার দুপুরে মাদারীপুরের সিভিল সার্জন ডা মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, যারা হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করবে, তাদের ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তারা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্দেশ অমান্যকারীদের জেল-জরিমানাও করবে।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে একশ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়া সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনে ৪টি বেড এবং চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।
- বিষয় :
- সারাদেশ
- কোয়ারেন্টাইন
- করোনাভাইরাস
