ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফসলরক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: পানি সম্পদ উপমন্ত্রী

ফসলরক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: পানি সম্পদ উপমন্ত্রী
×

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা। ছবি: সমকাল

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৭

ফসলরক্ষা বাঁধ সংস্কারে কোন প্রকার অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

তিনি বলেন, অসময়ে বন্যার হাওরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাই সরকার ফসল রক্ষার স্থায়ী সমাধানের চিন্তা করছে। এছাড়া ফসল রক্ষা বাঁধ সংস্কারে কোন অনিয়ম করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

পানি সম্পদ উপমন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলে কৃষকদের ফসল ঘরে তোলার আগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ কারণ ব্যতীত ছুটি নেওয়া যাবে না। আর আগামী ৭ই মার্চের মধ্যে নেত্রকোনায় সব ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ শেষ করতে হবে। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল, পানি সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহমুদ, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমীন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান প্রমুখ।


আরও পড়ুন

×