ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা প্রতিরোধে গাজীপুরে সভা-সমাবেশসহ ১১ কার্যক্রম বন্ধের নির্দেশ

করোনা প্রতিরোধে গাজীপুরে সভা-সমাবেশসহ ১১ কার্যক্রম বন্ধের নির্দেশ
×

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২০ | ২১:০৫ | আপডেট: ২০ মার্চ ২০২০ | ২১:০৯

কারোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে গাজীপুরে এগারো ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। 

শুক্রবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা এক গণবিজ্ঞপ্তিতে এ ধরণের কার্যক্রম’ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছ, কারোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এবং মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে শুধুমাত্র সরকারি কার্যক্রম পরিচালনা করা ও করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে দাপ্তরিক কর্মকাণ্ড ব্যতিত গাজীপুর জেলায় সকল ধরনের সভা-সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকল ধরনের ধর্মীয় গণজমায়েত আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া হলো।

এছাড়াও জেলার সকল প্রকার রিসোর্ট, কমিউনিটি সেন্টার, পিকনিক স্পট, বিনোদন পার্ক, কোচিং সেন্টার এবং ক্লাবসমূহ পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হলো।


আরও পড়ুন

×