ধরার পর ডানা কেটে ফেলা হয়েছে পাখিটির
উদ্ধারকৃত হরিয়াল পাখি -সমকাল
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০১:২৬ | আপডেট: ২১ মার্চ ২০২০ | ০১:৩১
সিরাজগঞ্জের শাহজাদপুরে খাঁচায় বন্দি অবস্থায় একটি হরিয়াল পাখি উদ্ধার করা হয়েছে। উপজেলার পোতাজিয়া গ্রামের এরশাদ আলী ৩ দিন আগে গাছ থেকে ধরে বন্দি রেখেছিলেন পাখিটিকে। এছাড়াও পাখিটি যেন উড়তে না পারে সেজন্য ডানার পালক কেটে দিয়েছেন তিনি।
পরে শুক্রবার খবর পেয়ে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস ও আজম আলী ঘটনাস্থলে গিয়ে হরিয়াল পাখিটি উদ্ধার করেন।
মামুন বিশ্বাস জানান, বর্তমানে পাখিটি কিছুটা অসুস্থ। তার পাখার পালক কাটা, উড়তে পাড়ছে না।
তিনি আরো জানান, হরিয়াল কবুতর জাতীয় ফলভক্ষক বৃক্ষচারী পাখি। দেখতে এটি কবুতরের মতো। এক সময় দেশের চিরহরিৎ বনাঞ্চলে এ পাখি প্রচুর দেখা যেত। তবে আবাসস্থল সঙ্কটে এখন আর সেভাবে নজরে পড়ে না। বিশ্বে ২৩ প্রজাতির হরিয়াল রয়েছে।
মামুন আরও জানান, তিনি বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক এ.এস.এম জহির উদ্দিন আকনের সঙ্গে যোগাযোগ করেছেন। খুব দ্রুত পাখিটি তাদের কাছে হস্তান্তর করবে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে পাখিটিকে অবমুক্ত করে দেওয়া হবে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- শাহজাদপুর
- হরিয়াল পাখি
