দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে ১৬৭ জন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৩:৩৪
করোনাভাইরাসের কারণে দিনাজপুরে বিদেশ থেকে আসা ১৬৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছেন ২ জন। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ সোমবার এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে মোট ৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সদরে ২৭ জন, বিরলে একজন, বোচাগঞ্জে ১২ জন, কাহারোলে ১২ জন, বীরগঞ্জে ২০ জন, খানসামায় ৭ জন, চিরিরবন্দরে ৫ জন, পার্বতীপুরে ২৫ জন, ফুলবাড়ীতে ৯ জন, বিরামপুরে ১৫ জন, নবাবগঞ্জে ১০ জন, হাকিমপুরে ৬ জন ও ঘোড়াঘাটে ২০ জন।
- বিষয় :
- দিনাজপুর
- কোয়ারেন্টাইন
